সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

এমন ভূমিকম্প আগে কখনও হয়নি: উপদেষ্টা ফারুকী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ জন সংবাদটি দেখেছেন
উপদেষ্টা ফারুকী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকালেই অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। আবহাওয়া অধিদপ্তর জানায়, ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী।

হঠাৎ সৃষ্ট এ কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। অনেকেই বাসা-বাড়ি ও অফিস থেকে দৌড়ে রাস্তায় বের হয়ে আসেন। সামাজিক মাধ্যমে নানা অভিজ্ঞতা শেয়ার করতে থাকেন নেটিজেনরা।

ভূমিকম্পের পর নিজের অনুভূতি ফেসবুকে শেয়ার করেন নির্মাতা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন— “এমন ভূমিকম্প আগে কখনো হয়নি! শেষ দিন হতে পারত। সবকিছু কত ভঙ্গুর—একটি অনুস্মারক!”

মাঝারি মাত্রার এই ভূমিকম্পে ৫ জন নিহত এবং কমপক্ষে ৬০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীর বেশ কিছু এলাকায় বহুতল ভবন হেলে পড়া ও ভবন ধসে যাওয়ার ঘটনাও ঘটেছে। তবে ঢাকার বাইরে বহু স্থানে কম্পন ততটা অনুভূত হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আখতার বলেন, ঢাকার বড় অংশই পলিমাটির ওপর হওয়ায় এখানে কম্পন বেশি অনুভূত হয়। তিনি জানান— ঢাকার কিছু অঞ্চল লাল মাটির ওপর হলেও অনেক জায়গা ডোবা ভরাট করে গড়ে তোলা হয়েছে, এসব এলাকাতেই ঝাঁকুনি বেশি লাগে।

বাসাবো, রায়েরবাজার, পুরান ঢাকার বহু অংশ পুরোপুরি পলিমাটির হওয়ায় সেখানে তীব্রভাবে ভূমিকম্প টের পাওয়া গেছে। অন্যদিকে মিরপুর ও সাভারের মতো লাল মাটির এলাকায় তুলনামূলকভাবে কম কম্পন অনুভূত হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com