সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থলের মতো রংপুরেও ভূকম্পন, আতঙ্কে রাস্তায় মানুষ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪২ জন সংবাদটি দেখেছেন

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত শক্তিশালী ভূমিকম্পের কম্পন রংপুরেও ছড়িয়ে পড়ে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ কম্পন হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। বিষয়টি নিশ্চিত করেন রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান।

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। ঢাকাসহ কয়েকটি জেলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও রংপুরে কোনো ক্ষতির তথ্য মেলেনি।

কম্পন শুরু হতেই রংপুর শহরের বিভিন্ন এলাকার মানুষ আতঙ্কে ঘর-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ান। কয়েক সেকেন্ডের কম্পন অনেককে ভীত করে তোলে।

রংপুর নগরীর কামার পাড়া এলাকাল রোকন উদ্দিন বলেন, “আগেও ভূকম্পন হয়েছে, কিন্তু আজকের মতো ভয় কখনও লাগেনি। ভবনটা এমনভাবে কেঁপেছে যে সবাই আতঙ্কে নিচে নেমে যায়।”

মেডিকেল পুর্বগেটের বাসিন্দা সাগর হোসেন বলেন, “হঠাৎ এমন কম্পন বুকে কাঁপন ধরিয়ে দেয়। কয়েক মুহূর্ত খুব ভয় লেগেছে। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com