বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

ভূমিকম্পে তিন জেলায় মৃত্যু ৮, আহত সাড়ে চার শতাধিক

  • সবশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭৮ জন সংবাদটি দেখেছেন

দেশের বিভিন্ন স্থানে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে নরসিংদী, ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন সাড়ে চার শতাধিক মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রাথমিক হিসাবে আহতের সংখ্যা ৪৬১ জনেরও বেশি বলে জানানো হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানায়— নরসিংদীতে ৪ জন, ঢাকায় ৩ জন, নারায়ণগঞ্জে ১ জন মারা গেছে। বিভিন্ন জেলা প্রশাসন ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে হতাহতের তথ্য সংগ্রহ চলছে বলেও জানানো হয়েছে।

পরিসংখ্যানে দেখা গেছে, গাজীপুর জেলায় সর্বোচ্চ ২৫২ জন আহত হয়েছেন, যা একক জেলা হিসেবে সবচেয়ে বেশি। অন্যান্য জেলাতেও বহু মানুষ ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে, সিঁড়িতে ধাক্কা লেগে বা গায়ে কিছু পড়ে আহত হয়েছেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন— “হতাহত ও ক্ষয়ক্ষতি নিরূপণই এখন আমাদের প্রধান কাজ। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপে আটকে পড়া বা বড় ধরনের উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন দেখা যায়নি।”

এদিকে, ভূমিকম্পের পর থেকেই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পুলিশ ও স্থানীয় প্রশাসন মাঠে নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com