বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পুঁজিবাজারে এক সপ্তাহে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

  • সবশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ জন সংবাদটি দেখেছেন

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা ছিল। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট বাজারমূলধন এক সপ্তাহে বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজারপর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৬৯ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ৪ হাজার ৭০৩ পয়েন্টে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ বাড়ে ২৬ দশমিক ৫১ পয়েন্ট, আর শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ৪১ দশমিক ৩৩ পয়েন্ট।

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার সঙ্গে বেশির ভাগ শেয়ারের দামও বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৬৯টি সিকিউরিটিজের লেনদেন হয়। এর মধ্যে ৩৪৭টির দাম বাড়ে, কমে ১৮টির এবং অপরিবর্তিত থাকে চারটির। লেনদেন হয়নি ৪৪টির। সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ন্যাশনাল ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক, ব্রিটিশ–আমেরিকান টোব্যাকো এবং আল–আরাফাহ ইসলামী ব্যাংক।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহের শুরুতে বাজারমূলধন ছিল ৬ লাখ ৭৩ হাজার ৯৭৪ কোটি টাকা। সপ্তাহের শেষে তা বেড়ে দাঁড়ায় ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকায়। অর্থাৎ এক সপ্তাহে বাজারমূলধন বেড়েছে ৭ হাজার ৮২০ কোটি টাকা বা ১ দশমিক ১৬ শতাংশ।

লেনদেনেও ছিল ঊর্ধ্বমুখী প্রবণতা। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইতে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ৩৫৪ কোটি ৩৫ লাখ টাকা; সপ্তাহের ব্যবধানে গড় লেনদেন বেড়েছে ১২ শতাংশের বেশি।

খাতভিত্তিক লেনদেনে প্রকৌশল খাত শীর্ষে ছিল। মোট লেনদেনের ১২ শতাংশের বেশি ছিল এ খাতের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত, তৃতীয় স্থানে বস্ত্র খাত। এরপর ব্যাংক এবং জ্বালানি–বিদ্যুৎ খাতের অবস্থান।

রিটার্নের দিক থেকে কাগজ ও মুদ্রণ খাত সবচেয়ে ভালো করেছে। এ খাতে রিটার্ন এসেছে ১৩ শতাংশের বেশি। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান, সিরামিক এবং তথ্যপ্রযুক্তি খাতেও উল্লেখযোগ্য ইতিবাচক রিটার্ন ছিল। বিপরীতে টেলিযোগাযোগ ও ওষুধ–রসায়ন খাতে ছিল সামান্য নেতিবাচক রিটার্ন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক বেড়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৬ কোটি ৭৭ লাখ টাকার, যা আগের সপ্তাহের তুলনায় কম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com