রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে গভীরতা মাত্র ১০ কিলোমিটার।
ইএমএসসি আরও জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর–উত্তর পূর্বে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিটেও ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সেটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা।
এর আগের দিন শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ঢাকা, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে ওঠে। ওই ঘটনায় দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী।