মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারো গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেয়ার বলসোনারোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধভাবে রাজনৈতিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টার অভিযোগে আদালত থেকে দেওয়া ২৭ বছরের কারাদণ্ড কার্যকরের আগেই তাকে আটক করা হয়।

শনিবার (২২ নভেম্বর) সকালে ব্রাসিলিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে কেন্দ্রীয় পুলিশ।

পুলিশের বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্টের অনুরোধের ভিত্তিতে তাদেরই দেওয়া প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা হয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র জানায়, বলসোনারোর বড় ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো তার বাসার সামনে একটি সমাবেশ করেন। ওই সমাবেশের পরই সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিরোধমূলক গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হয়।

২০২২ সালে প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পরও ক্ষমতায় থাকার চেষ্টা করেন বলসোনারো।
এর জেরে এ বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের পাঁচ বিচারকের বেঞ্চ, যার মধ্যে চারজন তার বিরুদ্ধে রায় দেন।

তার বিরুদ্ধে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকা এবং গণতন্ত্র উৎখাতের চেষ্টা করার অভিযোগও আনা হয়েছে। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকদের সরকারি ভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করেই এসব অভিযোগ গঠন করা হয়।

তবে বলসোনারো অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সূত্র: সিএনএন

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com