সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি, বাড়ছে শীতের তীব্রতা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন
তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও হিমেল বাতাসে নেমেছে শীতের তীব্রতা। এক সপ্তাহের ব্যবধানে জেলার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় পুরো এলাকা কাঁপছে শীতে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে আবহাওয়া অফিস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।
শনিবার সকাল ৯টায় এখানকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি, যা থেকে একদিনেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে।

উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত

গত কয়েক দিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় কুয়াশার ঘনত্ব বাড়ছে। বিশেষ করে তেঁতুলিয়ায় রাত থেকে সকাল পর্যন্ত সড়ক-মহাসড়ক ঢেকে যাচ্ছে কুয়াশায়।
হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, বেড়েছে সড়ক দুর্ঘটনার আশঙ্কাও। শীত বাড়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। অনেকেই সকালবেলা কাজে বের হতে পারছেন না। গ্রামীণ এলাকায় মানুষজন গরম কাপড় ও আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

হাসপাতালগুলোতে রোগীর চাপ

তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হওয়ায় উপজেলা ও জেলা হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তা

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন—
“হিমালয়ের নিকটবর্তী অঞ্চল হওয়ায় তেঁতুলিয়ায় স্বাভাবিকভাবেই তীব্র শীত অনুভূত হয়। আজ তাপমাত্রা নেমে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। কনকনে শীত অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com