শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের খসড়া অনুমোদন

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৭২ জন সংবাদটি দেখেছেন

গণভোট অধ্যাদেশ–২০২৫-এর খসড়া নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর আগে সকাল ১১টায় অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক বসে। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উপদেষ্টারা খসড়া পর্যালোচনা করেন।

২০ নভেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট আইন অনুমোদন করা হয়েছিল। একইদিন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান—জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বিষয়ে জনগণের মতামত নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গণভোট আয়োজনের জন্য নতুন আইন প্রণয়ন অপরিহার্য হওয়ায় দ্রুতই গণভোট অধ্যাদেশ চূড়ান্ত করা হবে বলে সেদিন সরকারি পক্ষ থেকে জানানো হয়েছিল।

ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের বিশেষ বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদনের মাধ্যমে আইন প্রণয়নের প্রক্রিয়ায় আরও এক ধাপ অগ্রগতি হলো। এখন প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্নের পর এটি অধ্যাদেশ আকারে জারি করা হবে বলে জানা গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com