মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গংগাচড়ায় ডিবি পুলিশের অভিযানে ৮ পিস এস্কাফসহ মাদককারবারি গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন

রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গংগাচড়া উপজেলার ভাঙ্গাগড়া গ্রাম থেকে ৮ পিস এস্কাফসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পূর্ব ভাঙ্গাগড়া গ্রামের নুরুল হকের ছেলে মো. ওমর আলী (৪৬)–কে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশ জানায়, স্থানীয় কাসেমের আমবাগানের পাশে সন্দেহজনক অবস্থানে ওমর আলীকে পাওয়া গেলে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮ পিস এস্কাফ উদ্ধার করা হয়।

অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্যসহ আসামিকে গংগাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–৩২)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওমর আলীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com