সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

  • সবশেষ আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৪২ জন সংবাদটি দেখেছেন

ডিসেম্বরে ঢাকায় বসছে লাতিন-বাংলা ফুটবল সুপার কাপ। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবেন ব্রাজিল ও আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ পর্যায়ের ফুটবলাররা। এ টুর্নামেন্ট সামনে রেখে বাংলাদেশে আসবেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু। ওই টুর্নামেন্ট সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তিন দলের সুপার কাপে অংশ নিতে ২ ডিসেম্বর ঢাকায় পা রাখবে আর্জেন্টিনার বুয়েনাস আয়ার্স ভিত্তিক স্থানীয় ক্লাব আতলেতিকো চার্লোনের অনূর্ধ্ব-২০ দল। এর এক দিন পর আসবে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব-২০ দল। বাংলাদেশ দল গঠন করা হয়েছে অনূর্ধ্ব-১৭, ২০ ও ২৩ দলের বাছাইকৃত ফুটবলারদের নিয়ে।

৫ থেকে ১১ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে হবে প্রতিযোগিতার তিনটি ম্যাচ। প্রথম দিন বাংলাদেশ খেলবে ব্রাজিলের বিপক্ষে। এরপর ৮ ডিসেম্বর প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। আর ১১ ডিসেম্বর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনার আমন্ত্রিত দুই ক্লাব। সাধারণ দর্শকরা টিকিট কেটে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।

লাতিন-বাংলা সুপার কাপের জন্য বাংলাদেশ দল: কিউবা মিচেল, জায়ান আহমেদ, ফাহমিদুল ইসলাম, বীতশোক চাকমা, আলিফ রহমান, তাসিন সিহাব, চন্দ্র সাহা, আজম খান, ইকরামুল ইসলাম, ইহসান হাবিব, সাব্বির ইসলাম, নাসরুল্লাহ শেখ, তারেক হোসেন, মো: রাজ, মাসুদ রানা, মো: আরিফ, আকাশ আহাম্মেদ, আশিক, বাইজিত বোস্তামী, নাজমুল হুদা, তাসান খা, মো: মানিক, হেদায়েতুল্লাহ, অপু রহমান, রিফাত কাজী, আরহাম ইসলাম, সাজেদ হাসান, কামাল মৃধা ও মোরশেদ আলী

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com