মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১২৫ জন সংবাদটি দেখেছেন
খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গতকাল রাতেই চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটময় পর্যায়ে রয়েছে।”

শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজ শেষে রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ‘গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন’

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদান রেখেছেন। সারাজীবন তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, কারাভোগ করেছেন।” তিনি জানান, খালেদা জিয়ার হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দল ও দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বিএনপি মহাসচিব জানান, ইতোমধ্যে সারাদেশের মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া করা হচ্ছে। তিনি আরও বলেন,
আমরা আল্লাহর দরবারে প্রার্থনা করেছি—তিনি যেন দেশনেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com