মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন

দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়—তারেক রহমান

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন
দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়—তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতির প্রেক্ষাপটে দেশে ফেরার বিষয়টি নিজের একক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না বলে জানিয়েছেন তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৯ নভেম্বর) সকালে তার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি জানান, গুরুতর অসুস্থ অবস্থায় সিসিইউয়ে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া, ভালোবাসা ও সহানুভূতির প্রতি জিয়া পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ যে আন্তরিকতা দেখাচ্ছেন, তা পরিবারের জন্য এক বিশেষ সান্ত্বনা।

তারেক রহমান উল্লেখ করেন, সংকটময় এই সময়ে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা তারও রয়েছে। তবে দেশে ফিরে তার কাছে ছুটে যাওয়া ব্যক্তিগত ইচ্ছার বিষয় হলেও বাস্তব পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতার কারণে এটি তার একক নিয়ন্ত্রণাধীন সিদ্ধান্ত নয়। পরিস্থিতি অনুকূলে এলে দেশে ফেরার আশা ব্যক্ত করেন তিনি।

স্ট্যাটাসে আরও বলা হয়, খালেদা জিয়ার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকেরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন। উন্নত চিকিৎসা সহায়তার বিষয়ে কয়েকটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রও আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার জানান, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com