মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ব্রাজিল

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১২৯ জন সংবাদটি দেখেছেন

ব্রাজিল–আর্জেন্টিনা ম্যাচ মানেই সবচেয়ে উত্তেজনাপূর্ণ, আবেগঘন ও ঐতিহ্যবাহী লড়াই। দুই দেশের সীমান্ত ছাড়িয়ে এই দ্বৈরথ ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। জার্সির রং আলাদা, খেলার ধরন আলাদা, কিন্তু লক্ষ্য একই—প্রতিপক্ষকে হারিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। আর সে লক্ষ্যে এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় ব্রাজিল-আর্জেন্টিনা, যেখানে প্রথম ম্যাচে ৮ উইকেটটের বড় জয়ের দেখা পেয়েছে স্বাগতিক আর্জেন্টিনা।

আগে ব্যাটিংয়ে নেমে আর্জেন্টিনার বোলারদের বোলিং তোপে ১০৯ রানে গুটিয়ে যায় ব্রাজিল। দলটির পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লুইস মোরাইসে। ওপেনার রেজাউল করিমের ব্যাট থেকে আসে ১৭ রান। ক্রিজে নামা ৯ ব্যাটারের মধ্যে বাকিরা এক অঙ্কের ঘরে থেমেছেন। আর্জেন্টিনার রসি ৮ রান দিয়ে নেন ৩ উইকেট।

১১০ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫ ওভারেই ম্যাচ জিতে যায় আর্জেন্টিনা। পেদ্রো ব্যারন ৪২ বলে করেন ৫৩ রান। আলেহান্দ্রো ফার্গুসন এর ব্যাট থেকে আসে ২৩ রান। ১৭ রানে অপরাজিত ছিলেন অ্যালান কিশবাউম। ১৪.৫ ওভারে ২ উইকেটে ১১০ রান করে আর্জেন্টিনা।

চলমান এই সিরিজে আর্জেন্টিনার নেতৃত্ব দিচ্ছে ডানহাতি ব্যাটার রোমারিও এসকোবার। ব্রাজিলের নেতৃত্ব দিচ্ছেন ফেলিপে ইজিদোরো অসুনসাও, যার টি–টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা প্রায় ১১টির মতো। আর্জেন্টিনার হোম ভেন্যু ক্লাব সান আলবায়ানোতে হবে সিরিজের সব ম্যাচ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com