মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই লিংকন চৌধুরী গ্রেপ্তার

  • সবশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৩২ জন সংবাদটি দেখেছেন

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং নিষিদ্ধপ্রায় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউকের বড় ভাই লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া মহাসড়ক থেকে পঞ্চগড়গামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম।

ডিআইজি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাসটি থামিয়ে অভিযান চালানো হয়। লিংকন চৌধুরীর বিরুদ্ধে বদরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা ছাড়াও ৫ আগস্টের পর বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

তিনি আরও জানান, লিংকন চৌধুরী রংপুর অঞ্চলে দীর্ঘদিন ধরে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন এবং আন্দোলন চলাকালে একটি অর্থায়ন সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলে তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারের পর তাকে রংপুরে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com