সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স পরীক্ষায় উপস্থিতি বাধ্যতামূলক

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২১৬ জন সংবাদটি দেখেছেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ইনকোর্স পরীক্ষায় নম্বর পেতে হলে এখন থেকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। উপস্থিতি বা ইনকোর্স নম্বর ছাড়া কোনো শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ করা যাবে না।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষায় ১৫ শতাংশ ও ক্লাসে উপস্থিতিতে ৫ শতাংশ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। অন্যদিকে, প্রাইভেট শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার জন্য মোট ২০ শতাংশ নম্বর নির্ধারিত থাকবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব দায়িত্বে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও শিক্ষকদের মাধ্যমে উত্তরপত্র মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে যে, একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা পরিবর্তন করা যাবে না।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com