সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে মোবাইল বাজারে সিন্ডিকেট গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন

রংপুরে মোবাইল হ্যান্ডসেট বাজারে ‘সিন্ডিকেট গঠনের চেষ্টা’ ও অযৌক্তিক নীতিমালার প্রতিবাদে সব মোবাইল মার্কেট বন্ধ রেখে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও কর্মচারীরা। রোববার (৩০ নভেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া মোবাইল ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশের মোবাইল আমদানি খাতে একটি গোষ্ঠী প্রভাব বিস্তার করে বাজারে কৃত্রিম বাধা সৃষ্টি করতে চাইছে। তাদের দাবি, ইচ্ছাকৃতভাবে নানা জটিল নীতি ও শর্ত আরোপ করে আমদানিকে সীমিত করা হলে সাধারণ মানুষ স্বল্প দামে উন্নত প্রযুক্তির মোবাইল ফোন ক্রয়ের সুযোগ হারাবে। এতে শিক্ষার্থীসহ প্রযুক্তিপ্রত্যাশী তরুণরা ক্ষতিগ্রস্ত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

ব্যবসায়ীরা আরও বলেন, সরকারের আইন প্রণয়ন ও বাজার নিয়ন্ত্রণ প্রয়োজন হলেও তা যেন ব্যবসায়ীদের সাথে আলোচনা করে, বাস্তবসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়—এ দাবি তাদের দীর্ঘদিনের। হঠাৎ করে কঠোর নিয়ম চাপিয়ে দিলে বাজারে মনোপলি তৈরি হবে, যা ভোক্তাদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে বলে মন্তব্য তাদের।

মানববন্ধনে বক্তারা মোবাইল আমদানী ও বিক্রয় খাতে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন, সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ব্যবসা-বান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com