মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

অনলাইনে অপপ্রচারের বিরুদ্ধে ডিবিতে মামলা করলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

  • সবশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩১ জন সংবাদটি দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম অনলাইন অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে অন্তত ১২টি ফেসবুক পেজ ও আইডির বিরুদ্ধে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে মামলা দায়ের করেছেন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে ডিবি কার্যালয়ে মামলা দায়ের শেষে গণমাধ্যমকে ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন ভিপি সাদিক কায়েম। এ সময় ডাকসুর অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

ভিপির করা অভিযোগে ৯টি ফেসবুক পেজ ও ৩টি ব্যক্তিগত আইডির নাম উল্লেখ করা হয়েছে। এগুলো হলো— পেজসমূহ: ডাকসু কন্ঠস্বর, BongoGraph, আমার ডাকসু, The Nationalist Data, কাঁঠেরকেল্লা, রৌমারি, DU Insiders (বিভিন্ন সময় নাম পরিবর্তন), ইয়ার্কিবটজিপিটিব্যক্তিগত আইডি: এনামুল হক শান্ত, আশিকুর রহমান ও সাইফ আল মাহমুদ।

ডিবি কার্যালয়ের গেটে দেওয়া ব্রিফিংয়ে সাদিক কায়েম বলেন, ‘এখানে যে পেজ ও আইডিগুলোর নাম উল্লেখ করেছি, প্রতিটিই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা পরিচালিত। ছাত্রদল এবং বিএনপির কয়েকজন সক্রিয় কর্মী এসব পেজ থেকে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায়। আমরা তাদের লিংকসহ সব তথ্য ডিবিতে জমা দিয়েছি।’

তিনি জানান, ডিবির সাইবার বিশেষজ্ঞরা এসব অভিযোগ খতিয়ে দেখছেন এবং বিটিআরসিকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি তাকে আশ্বস্ত করেছে।

ভিপি আরও বলেন, ‘অনলাইনে যারা স্লাট শেমিং, সাইবার বুলিং, হ্যারাসমেন্ট ও মিথ্যা প্রপাগান্ডা করছে তারা অপরাধী। সে যে দলেই থাকুক না কেন আইনগত শাস্তি পেতে হবে।’

তিনি দাবি করেন, মাত্র একদিন আগেও BongoGraph নামের একটি পেজ থেকে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব অ্যাকাউন্ট ও পেজ বন্ধসহ জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

মামলা দায়ের শেষে ভিপি সাদিক কায়েম শাহবাগ থানায় গিয়ে অভিযোগের কপি জমা দেন। তিনি আশা করেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে ভবিষ্যতে এই ধরনের অপপ্রচার ও সাইবার হয়রানি বন্ধ হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com