মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ভোটার তালিকায় ত্রুটি—ব্রাকসু ও হল সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত

  • সবশেষ আপডেট : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন কার্যক্রম ভোটার তালিকার গুরুতর অসঙ্গতি ও জটিলতার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক জরুরি ব্রিফিংয়ে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী গত রোববার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে সোমবার বিকেল ৪টায় শেষ হয়। আর এর মাত্র কিছুক্ষণ পরই নির্বাচন কমিশন সব কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। এতে ক্যাম্পাসে ভোটার, প্রার্থী ও শিক্ষার্থীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ড. মোহসিনা আহসান বলেন, “হলভিত্তিক ভোটার তালিকায় একাধিক ভুল, অসম্পূর্ণ তথ্য, দ্বৈততা ও গুরুতর অসঙ্গতি পাওয়া গেছে। এ অবস্থায় মনোনয়নপত্র বিতরণসহ নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়া ন্যায়সংগত ও গ্রহণযোগ্য হবে না।”

তিনি জানান, রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত ভোটার তালিকা নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী সঠিকভাবে প্রস্তুত হয়নি। ফলে ভুল তালিকার ভিত্তিতে এগোলে প্রার্থীদের বৈধতা নিয়ে জটিলতা দেখা দেবে।

তিনি আরও প্রশ্ন তোলেন—ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করার কোনো উদ্দেশ্য ছিল কি না তা তদন্ত করা প্রয়োজন।

কমিশন জানায়, নির্ভুল, হালনাগাদ ও যাচাইকৃত ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত নির্বাচন কার্যক্রম আর চালু হবে না। রেজিস্ট্রার দপ্তরকে দ্রুত সব ভুল সংশোধন করে তালিকা পুনরায় পাঠানোর আহ্বান জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শওকাত আলী বিষয়টিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে বলেন, “ভুল তালিকা সরবরাহ অনাকাঙ্ক্ষিত। সংশ্লিষ্ট দপ্তরের দায়ভার নিশ্চিত করা হবে।”

তবে তিনি নির্বাচন স্থগিতের সিদ্ধান্তকে আদর্শিক সমাধান হিসেবে মনে করেননি। তার মতে, “প্রক্রিয়া ব্যাহত না করে নির্বাচন চালিয়ে যাওয়া ভালো হতো।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com