সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে চ্যালেঞ্জ করে করা আপিল মামলায় আনুষ্ঠানিকভাবে পক্ষভুক্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ তার পক্ষভুক্তির আবেদন গ্রহণ করেন। আদালতে বিএনপির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
২০১১ সালে পাস হওয়া সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে
গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায়ে সংশোধনীর কয়েকটি ধারা অবৈধ ঘোষণা করে। আদালত পর্যবেক্ষণে বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামো এবং দলীয় সরকারের অধীনে হওয়া তিনটি জাতীয় নির্বাচনে জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে। তত্ত্বাবধায়ক পদ্ধতি জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে যুক্ত হয়েছিল—হাইকোর্টের এমন মন্তব্য দেশে ব্যাপক আলোচনা তৈরি করে।
এর আগে ১৩ নভেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। ওই মামলায় এখন পর্যন্ত—
আজকের সিদ্ধান্তে মির্জা ফখরুলও আনুষ্ঠানিকভাবে এই আইনি লড়াইয়ের অংশ হলেন। পক্ষভুক্তির মাধ্যমে বিএনপির অবস্থান সরাসরি আদালতে উপস্থাপনের সুযোগ তৈরি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। হাইকোর্ট রায়ে ৭ ক, ৭ খ, ৪৪(২) অনুচ্ছেদসহ কয়েকটি ধারা বাতিল করে এবং গণভোটের বিধান পুনর্বহাল করে। তবে সংশোধনীর পুরোটা বাতিল করেনি আদালত; বাকি অংশ সংসদ জনগণের মতামত অনুসারে পরিবর্তন করতে পারবে বলে উল্লেখ করেন বিচারকরা।