মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১০০ সন্তানের মা হয়ে সেঞ্চুরি করার স্বপ্ন পরীমণির!

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭০ জন সংবাদটি দেখেছেন
ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মসহ পরীমণি-ফাইল ছবি
ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মসহ পরীমণি-ফাইল ছবি

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি আবারও আলোচনায়। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও তিনি প্রায়ই খবরে থাকেন। স্বামী শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর তিনি একাই ছেলে সন্তান পুণ্যকে বড় করছেন। এছাড়া গত বছর প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নিয়ে মাতৃত্বের দায়িত্ব আরও প্রসারিত করেন।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে মাতৃত্ব আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। তিনি জানান, আগে হুটহাট সিদ্ধান্ত নিলেও এখন সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে প্রতিটি সিদ্ধান্ত ভেবে-চিন্তে নিতে হয়। পাশাপাশি সন্তানদের জন্য নিয়মিত সঞ্চয়ও শুরু করেছেন তিনি।

আলোচনার এক পর্যায়ে মজার ছলে অভিনেত্রী বলেন, “আমি এখন পুণ্য আর প্রিয়মের মা। চাইলে আরও ৯৮ জন সন্তানের মা হতে পারি। মোট ১০০ সন্তানকে মানুষ করার স্বপ্ন দেখি। আল্লাহ চাইলে নিশ্চয়ই সেই সামর্থ্য দেবেন।”

নায়িকার মতে, মা হওয়ার দায়িত্বটাই তার জীবনের সবচেয়ে বড় পরিচয়। তিনি বলেন, “নায়িকা হিসেবে হয়তো ব্যর্থ হতে পারি, কিন্তু মা হিসেবে কখনো ব্যর্থ হতে চাই না।”

তার এই মন্তব্য মুহূর্তেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে। কেউ এটিকে ব্যতিক্রমী স্বপ্ন বলছেন, আবার অনেকেই তার মাতৃত্ববোধের প্রশংসা করছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com