সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

তালাকের পর ফের বিয়ে, ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার

  • সবশেষ আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ জন সংবাদটি দেখেছেন

ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার পূর্বের স্ত্রী সাবিকুন নাহার আবারও বৈবাহিক সম্পর্ক পুনঃস্থাপন করেছেন। গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ ঘটলেও মাত্র এক মাসের ব্যবধানে নতুন করে বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সাবিকুন নাহার নিজেই।

নতুন করে বিয়ের কারণ ও বৈধতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠলে, নিজের ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্যে সাবিকুন নাহার বলেন— “আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি; স্ত্রী কর্তৃক খুলা তালাক হয়েছিল। খুলা তালাকের ক্ষেত্রে উভয়ের সম্মতিতে নতুন করে বিবাহের মাধ্যমে যে কোনো সময় সংসার শুরু করার সুযোগ থাকে—সেটাই হয়েছে।”

এ মন্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করেন যে, তালাকটি খুলা (Khula) হওয়ায় নতুন করে বিয়ে ইসলামী শরীয়াহ অনুযায়ী বৈধ।

এক পৃথক ফেসবুক পোস্টে সাবিকুন নাহার তাদের পুনর্মিলনকে আল্লাহর অনুগ্রহ হিসেবে অভিহিত করেন। সন্তানদের মানসিক অবস্থার কথাও তুলে ধরে তিনি লেখেন—“উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে। যা হওয়ার ছিল তাই হয়েছে। ভুল বোঝাবুঝি, রাগ ও পরিস্থিতির কারণে যে বিচ্ছেদ হয়েছিল তা শেষ পর্যন্ত মিলনে পরিণত হয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল এবং ব্যক্তিগত আবেগ, সিদ্ধান্ত ও বিভিন্ন প্রভাব তাদের সম্পর্কে বিচ্ছেদ ডেকে আনে।

গত ২১ অক্টোবর আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহারের বিবাহ বিচ্ছেদের বিষয়টি সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিচ্ছেদের পর সাবিকুন নাহারের বেশ কয়েকটি আবেগঘন পোস্টও ভাইরাল হয়, যা নেটিজেনদের মাঝে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করে। শেষ পর্যন্ত তাদের ফের বিয়ে সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com