মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

সরকারের আহ্বান উপেক্ষা, আজও বন্ধ থাকবে প্রাথমিক বিদ্যালয়

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

সরকারের আহ্বান প্রত্যাখ্যান করে তিন দফা দাবির বাস্তবায়নে অনড় অবস্থান বজায় রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এর ফলে সারাদেশে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ ও বিদ্যালয় ‘তালাবদ্ধ’ রাখার কর্মসূচি বৃহস্পতিবারও বহাল থাকবে।

বুধবার রাতে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর এক যৌথ ভার্চুয়াল সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও পরবর্তী ২২ দিনে তিন দফা দাবির বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ অবস্থায় পরীক্ষা বর্জন ও বিদ্যালয় তালাবদ্ধ রাখার কর্মসূচি সারাদেশে অব্যাহত রয়েছে।

এছাড়া ২০২৩ ও ২০২৫ ব্যাচসহ আন্দোলনরত শিক্ষকদের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারদের মাধ্যমে শোকজ নোটিশ জারিকে ‘উদ্বেগজনক’ হিসেবে উল্লেখ করেছে শিক্ষক সংগঠনগুলো। তারা জানান, তিন দফা দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

শিক্ষক সংগঠনগুলোর তিন দফা দাবি

  1. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডের দাবির পরিপ্রেক্ষিতে আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি।
  2. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতার অবসান।
  3. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের সঙ্গে সংলাপের আহ্বান তারা স্বাগত জানালেও বাস্তব অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করার কোনো সুযোগ নেই। এর ফলে বৃহস্পতিবারও দেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com