মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি ৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন

সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রাখার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যায় সহায়তার অভিযোগে দায়ের করা একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় অভিযোগ আমলে নিয়ে প্রক্রিয়া চালুর নির্দেশ দেয়া হয়।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আদালত আগামী ১০ ডিসেম্বর মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, মামলায় জয়ের পাশাপাশি তৎকালীন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এবং তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধেও অভিযোগ দাখিল করা হয়েছে।

আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা পলকের বিষয়ে আদালত নতুন কোনো নির্দেশ দেননি। তবে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ১০ ডিসেম্বর শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারাও বর্তমানে কারাবন্দি রয়েছেন বলে জানা গেছে।

মামলায় অভিযোগ রয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ইন্টারনেট নিয়ন্ত্রণ ও রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপের মাধ্যমে গুরুতর মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়েছিল—যা প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধ হিসেবে আদালতে উপস্থাপন করেছে। পরবর্তী শুনানিতে এই অভিযোগের বিষয়ে ট্রাইব্যুনাল আরও আবেদনের ওপর শুনানি নেবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com