বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

আগারগাঁওয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৬

  • সবশেষ আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৭ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর আগারগাঁওয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদের সকাল পৌনে ৮টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন— মো. জলিল মিয়া (৫০), আনেজা বেগম (৪০), আসিফ মিয়া (১৯), সাকিব মিয়া (১৬), মনিরা (১৭) ও ইভা (৬)।

দগ্ধদের হাসপাতালে আনা আফরান মিয়া জানান, আগারগাঁওয়ের পাকা মার্কেট ইসলামিক ফাউন্ডেশনের বাম পাশের বাড়িতে তার শ্বশুর জলিল মিয়া পরিবারসহ থাকেন। ভোরে হঠাৎ গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের ছয়জন আগুনে দগ্ধ হন। পরে দ্রুত তাদের হাসপাতালে আনা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, দগ্ধ ছয়জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। জরুরি ড্রেসিং চলায় তাদের দগ্ধের সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পরিবারটির জন্য চলছে চিকিৎসা ও সহায়তা কার্যক্রম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com