বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

জানাজা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ জন সংবাদটি দেখেছেন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসচাপায় মোটরসাইকেলে থাকা তিন ভাই নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুমন (২৫), রিমন (১৪) — দু’জনই আপন ভাই, আশিক মোল্লা (২২) — তাদের চাচাতো ভাই। তিনজনই কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সুমন ও রিমন তাদের বোনের শাশুড়ির জানাজা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন চাচাতো ভাই আশিক। মাধবপুর কবরস্থানের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজন মারা যান।

রবিবার মরদেহ এলাকায় পৌঁছালে স্বজনদের করুণ আহাজারিতে শোকের ছায়া নেমে আসে।

নিহত দুই ভাইয়ের বাবা করিম মন্ডল অসহায়ের মতো বলেন, “এক ফোনেই জানলাম আমার দুই ছেলে আর নেই। তাদের লাশ হাসপাতালে পড়ে আছে—এ খবর আমি কীভাবে সহ্য করব?”

আশিক মোল্লার মা শিউলী খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “১৫ দিন আগে বাড়ি গিয়েছিল। আজ যে আসছে তাও জানতাম না। পুলিশ ফোন করে বলল—ছেলে এক্সিডেন্ট করেছে। হাসপাতালে গিয়ে পাই, সব শেষ।”

কুমারখালী থানার ওসি (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় একই এলাকার তিন তরুণের মৃত্যু হয়েছে। তাদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com