শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

দেশের সকল ষড়যন্ত্র কেবল জনগণ ও গণতন্ত্রই রুখে দিতে পারে : তারেক রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ জন সংবাদটি দেখেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা বিরাজ করছে। দেশের সকল ষড়যন্ত্র কেবল জনগণ ও গণতন্ত্রই রুখে দিতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৭ ডিসেম্বর (রবিবার) বিকেলে রাজধানীর খামাড়বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্যখাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে। অথচ বিএনপির সরকারের তাদের দুইজন লোক ছিল। সেই দুইজন শেষদিন পর্যন্ত সরকারে থাকা প্রমাণ করে খালেদা জিয়ার কোন দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার। বিএনপির বিরুদ্ধে উত্থাপিত কোন অভিযোগই আদালতে প্রমাণ হয়নি বলেও দাবি করেন তারেক রহমান।

জাতীয় সরকার গঠন সম্পর্কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন, জাতীয় সরকার গঠন করা হবে কি না। সেদিন আমরা বলেছিলাম, আমরা জনগণের কাছে যাবো, জনগণের রায় মাথা পেতে নেবো। কারণ আমরা মনে করি, জনগণই আমাদের ক্ষমতার উৎস, তাই জনগণের সামনে গিয়ে আমরা দাঁড়াবো।

তিনি বলেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন, তাদেরকে মানুষ ১৯৭১ সালে দেখেছে। কীভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুন্ঠন করেছে।

রাজনীতির ময়দানে রাজনীতিরি টিকিট দেয়া প্রসঙ্গে তারেক রহমান বলেন, বেহেশত বা দোজখ দেয়ার মালিক একমাত্র আল্লাহ, এগুলো যারা বলে তারা শিরক করছে। পরকালে কে কোথায় যাবে, তার সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র সৃষ্টিকর্তার।

এছাড়াও আগামী দুই মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com