সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মালয়েশিয়ায় আটক ৮৪৩, আছে বাংলাদেশিও

  • সবশেষ আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ জন সংবাদটি দেখেছেন

মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় ব্যাপক অভিযানে ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও তানি মার্কেটে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথি না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমারসহ বিভিন্ন দেশের নাগরিক আছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি বলেন, রাজধানীর কাছে হওয়ায় এলাকায় বহু বিদেশি শ্রমিক অবৈধভাবে বাস করছিলেন এবং অনেকেই অনুমতি ছাড়াই রাস্তার পাশে ব্যবসা পরিচালনা করছিলেন। “জননিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই অভিযান চালানো হয়েছে,”—বলেন তিনি।

আটকদের মধ্যে ২২ থেকে ৫৩ বছর বয়সী ৩৫ জন নারী রয়েছেন। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল নথি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

৩৫৮ সদস্যের সমন্বয়ে পরিচালিত বৃহৎ এ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া মাদক সংশ্লিষ্টতার কারণে দুই মালয়েশীয় নাগরিককেও আটক করা হয়।

সব আটক অভিবাসীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, অবৈধ কর্মী নিয়োগকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলবে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com