সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পঞ্চগড়ে টানা তিন দিন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শীতের প্রকোপ বাড়ছে

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ জন সংবাদটি দেখেছেন
শীত-ফাইল ছবি
শীত-ফাইল ছবি

পঞ্চগড়ে শীতের দাপট ক্রমেই বাড়ছে। টানা তিন দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল বাতাসে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। দিন ও রাতের তাপমাত্রার বড় ব্যবধান শীতের অনুভূতিকে আরও তীব্র করছে।

সোমবার (৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। যদিও আজ ঘন কুয়াশা দেখা যায়নি, তবে ভোরে হালকা কুয়াশা ছিল। বেলা বাড়লেও রোদে তেমন উষ্ণতা পাওয়া যায়নি।

এর আগের দিন তেঁতুলিয়ায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরে দিন ও রাতের তাপমাত্রার এমন তারতম্যের কারণে শীতের তীব্রতা আরও বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।

শীত বেড়ে যাওয়ায় স্থানীয়দের দুর্ভোগও বাড়ছে। কেউ কেউ রাস্তাঘাটে ও বাড়ির সামনে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তালমা এলাকার কৃষক হাসিবুল ইসলাম বলেন, “আজ ঘন কুয়াশা না থাকলেও শীত একেবারেই কমেনি। সকালে সূর্য উঠলেও ঠান্ডা আরও বেশি লাগছিল।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রি ঘরেই আছে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া তৈরি হওয়ায় সামনের সপ্তাহগুলোতে শৈত্যপ্রবাহ আরও জোরদার হওয়ার আশঙ্কা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com