মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ব্রিটিশ পার্লামেন্টে খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন সংবাদটি দেখেছেন

লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারে বিশ্বের বিভিন্ন দেশের আইনপ্রণেতা, রাজনীতিবিদ, মানবাধিকার সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

‘তারেক রহমানের নীতি ও রাজনীতি: সমকালীন বাংলাদেশ’ শিরোনামের সেমিনারটির আয়োজন করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ ইউকে। এতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র মেম্বার লর্ড হোসাইন। সঞ্চালনা করেন ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আইঅন টিভির সিইও আতাউল্যাহ ফারুক।

সেমিনারে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন—

  • আব্বাস ফয়েজ, দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান (অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল)
  • অ্যালেক্স বারোস-কার্টিস, ব্রিটিশ এমপি
  • রায়ান উইলিয়ামস, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ

এ ছাড়া বক্তব্য দেন সাবেক ব্রিটিশ এমপি সাইমন ডানজাক, এমপি পল ও, এবং ব্রিটিশ রাজনৈতিক ব্যক্তিত্ব জুলিয়ান গ্যালান্ট।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রাজনীতিবিদ মাহিদুর রহমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুল মুজিব রহমান।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে বক্তারা খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ভূমিকা ও মানবাধিকার ইস্যুতে তাঁর অবস্থান নিয়ে স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদানের কথা তুলে ধরেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com