বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

নির্বাচন সামনে, আজ জরুরি ব্রিফিং করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন করবেন। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি কর্মসূচিতে বিষয়টি জানানো হয়। যদিও কোন বিষয়কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে—তা উল্লেখ করা হয়নি; তবে উপদেষ্টা দেশীয় সমসাময়িক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেবেন বলে জানানো হয়।

এদিকে রাজনৈতিক অঙ্গনে জোরালো আলোচনা চলছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে উপদেষ্টা পদ থেকে আসিফ মাহমুদের পদত্যাগের সম্ভাবনা রয়েছে। তিনি ঢাকা-১০ আসন—যার মধ্যে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা রয়েছে—সেখান থেকে প্রার্থী হতে পারেন বলে আলোচনা চলছে। নির্বাচনে অংশ নিতে তিনি ইতোমধ্যে ওই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বলেও জানা গেছে।

কোন দল থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ নিয়েও জল্পনা-কল্পনা চলছে বেশ কিছুদিন। এসব প্রশ্নের জবাবসহ প্রার্থিতা ও পদত্যাগ প্রসঙ্গে আজকের সংবাদ সম্মেলনে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে উপদেষ্টার দপ্তর সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com