সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

দেশেই খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে: ডা. জাহিদ

  • সবশেষ আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশে সর্বোচ্চ মানে চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, প্রয়োজনে যেকোনো সময় খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে। গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি এবং সে সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা উড়োজাহাজে ভ্রমণের উপযোগী না থাকায় শেষ পর্যন্ত তাকে বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়নি।

তিনি জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিক মনিটরিং করছে। পৃথিবীর যে কোনো জায়গায় যে মানের চিকিৎসা দেওয়ার প্রয়োজন—সে মানের সেবা নিশ্চিত করার জন্যই চিকিৎসা অব্যাহত রয়েছে। বোর্ডের সদস্যরাও আশাবাদী যে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা যাবে এবং প্রয়োজনে যেকোনো সময় তাকে বিদেশে নেওয়া হতে পারে।

সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে সতর্ক করে ডা. জাহিদ বলেন, “অনেকেই আবেগের বশে ভিন্ন ভিন্ন কথা বলেন। কিন্তু একজন সংকটাপন্ন নেত্রীর বিষয়ে ভুল তথ্য ছড়ানো ঠিক নয়। তিনি বর্তমানে আইসিইউতে রয়েছেন এবং সংকটাপন্ন রোগীর জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন—তা তিনি পাচ্ছেন।”

তিনি আরও বলেন, খালেদা জিয়া চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং আগের মতোই চিকিৎসা গ্রহণ করতে পারছেন। পরিবারের সদস্য, দল ও জাতির মানুষের দোয়া ও আশা নিয়েই তার চিকিৎসা অব্যাহত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com