সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কেউ উপকার করলে তার জন্য যে দোয়া পড়বেন

  • সবশেষ আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৩ জন সংবাদটি দেখেছেন
দোয়া করার প্রতীকি ছবি
দোয়া করার প্রতীকি ছবি

ইসলাম মানবতার ধর্ম, সাম্যের ধর্ম। ইসলাম আমাদের সর্বত্র কৃতজ্ঞতা প্রকাশ ও উপকারকারীর প্রতি দোয়া করার শিক্ষা দেয়। যদি কেউ আপনার উপকার করে, তাকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার জন্য আল্লাহর কাছে বরকত কামনা করা অত্যন্ত পুণ্যের কাজ।

উপকারকারীর জন্য দোয়া

আরবি দোয়া:
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ

উচ্চারণ: “আল্লাহুম্মা আকছির মা-লাহু, ওয়া ওয়ালাদাহু, ওয়া বারিক লাহু ফি-মা আ‘ত্বাইতাহু।” অর্থ: “হে আল্লাহ, আপনি তার সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিন, এবং আপনি তাকে যা কিছু দান করেছেন তাতে বরকত দান করুন।”

আনাস (রা.) বর্ণনা করেন — তাঁর মা উম্মে সুলাইম (রা.) নবী করিম (সা.)-এর কাছে অনুরোধ করেন, “হে আল্লাহর রাসুল, আনাস তো আপনারই খাদেম। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন।” তখন রাসুলুল্লাহ (সা.) উপরের দোয়াটি করেন। সহিহ বুখারি, হাদিস নং ৬৩৩৪।

ইসলাম কেবল আল্লাহর প্রতি নয়, বরং মানুষের প্রতিও কৃতজ্ঞ হতে শেখায়। রাসুল (সা.) বলেছেন— “যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না।”(তিরমিজি, হাদিস: ১৯৫৪)। তাই কেউ উপকার করলে তার প্রতি দোয়া করা হলো মানবিক ও ঈমানি দায়িত্ব।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com