মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ভোটার তালিকা ইস্যুতে নারীদের ‘প্রতিরোধে প্রস্তুত’ থাকার আহ্বান মমতার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ জন সংবাদটি দেখেছেন

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করে তিনি বলেন, ভোটার তালিকা থেকে নারীদের নাম বাদ দেওয়ার চেষ্টা করা হলে রাজ্যের নারীরা যেন প্রতিরোধে প্রস্তুত থাকেন।

বুধবার কৃষ্ণনগরে এক জনসভায় তিনি জানান, ‘‘মা-বোনদের অধিকার এসআইআরের নামে ছিনিয়ে নেওয়া হবে—এটা কি মেনে নেওয়া যায়?’’ তিনি প্রশ্ন তোলেন, ‘‘ভোটের সময় দিল্লি থেকে পুলিশ এনে নারীদের ভয় দেখানো হবে?’’

মমতা বলেন, ‘‘যাদের নাম কেটে দেওয়া হবে, মা-বোনদের তো ঘরে সরঞ্জাম আছে—যা তারা রান্নায় ব্যবহার করেন। শক্তিও আছে। নারীরাই সামনে থেকে লড়বে, পুরুষরা থাকবে পেছনে।’’

তিনি অভিযোগ করেন, নির্বাচন সামনে এলেই বিজেপি বিপুল অর্থ-ব্যয় করে বাইরে থেকে লোক এনে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করে। ‘‘নারীরা নাকি বিজেপির শক্তি—এটাও আমি দেখতে চাই,’’ মন্তব্য করেন তিনি।

কলকাতায় অনুষ্ঠিত গণ শ্রীমদ্ভগবত গীতা পাঠ কর্মসূচির সমালোচনা করে মমতা বলেন, ‘‘গৃহে গীতা পাঠ করা যায়, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এমন অনুষ্ঠান কেন? ঈশ্বর হৃদয়ে থাকেন। যেমন যারা আল্লাহকে ডাকেন, তারাও হৃদয় থেকেই ডাকেন।’’

তিনি আরও বলেন, রমজান বা দুর্গাপূজা—প্রতিটি ধর্মীয় উৎসবে মানুষ একত্রে প্রার্থনা করে। ‘‘ধর্ম মানে শান্তি, মানবতা—সহিংসতা ও বিভাজন নয়।’’

রামকৃষ্ণ পরমহংস, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও নেতাজির উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘তারা কখনও মানুষকে বিভক্ত করেননি; তাহলে তোমরা কে?’’

সূত্র: এনডিটিভি

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com