বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

তানোরে গভীর নলকূপে পড়ে দুই বছরের সাজিদের মৃত্যু, ৩২ ঘণ্টা পর উদ্ধার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ মারা গেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময়ের উদ্ধার অভিযানের পর শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় সাজিদ। এরপর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ইউনিট উদ্ধার কার্যক্রম শুরু করে।

শিশুটিকে জীবিত রাখার জন্য পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ এবং পাশের অংশে এক্সকেভেটর দিয়ে মাটি খনন করা হয়। বৃহস্পতিবার আটটি ইউনিট তিনটি এক্সকেভেটরের সহায়তায় প্রায় ৪০ ফুট মাটি খনন করে। টানা ৩২ ঘণ্টার চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

নিহত সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে জমিতে গেলে অসাবধানতাবশত শিশুটি গভীর নলকূপের গর্তে পড়ে যায়।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com