বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রধান উপদেষ্টার

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৭ জন সংবাদটি দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয়নগরে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। নির্বাচনী পরিবেশ নষ্ট করার যেকোনো সহিংসতা কঠোরভাবে মোকাবিলা করা হবে বলেও সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা।

তিনি আহত হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।

একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত শুরু করে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত, আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উদ্ঘাটনেরও কথা বলা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষী যেই হোক, আইনের আওতায় আনা হবে।”

তিনি সব রাজনৈতিক পক্ষ, দলীয় কর্মী-সমর্থক এবং নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে। শুক্রবার দুপুরে বিজয়নগরের কালভার্ট এলাকায় দুর্বৃত্তরা শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাদির বাম কানের নিচে গুলি লেগেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ বলেন, “তিনি বর্তমানে কোমায় আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।” রমনা বিভাগের ডিসি মাসুদ আলম জানান, হামলার ঘটনাটি পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। গত ১৩ নভেম্বর শরিফ ওসমান হাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, বিদেশি নম্বর থেকে ফোন ও টেক্সটের মাধ্যমে তিনি হত্যার হুমকি পাচ্ছিলেন। ওই পোস্টে তিনি নিজে ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com