শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

আশঙ্কাজনক অবস্থায় হাদি

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ জন সংবাদটি দেখেছেন
গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এসব কথা বলেন তিনি।
ডা. আবু জাফর বলেন, হাদির অবস্থা আশঙ্কাজনক। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার শেষে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। যখন হাসপাতালে আসে তখন জিএস ছিল সর্বনিম্ন। যেটা ৩ থেকে ১৫ পর্যন্ত থাকে। সেখান থেকে চিকিৎসকের চেষ্টায় উন্নত হয়েছে। আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। গুলি উনার কানের ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে গেছে।
বুলেট ইনজুরি হচ্ছে যেদিক দিয়ে ঢুকে সেদিক ছোট, যেদিক দিয়ে বের হয় সেদিকে বড় ইনজুরি হয়, সেটাই হয়েছে। ব্রেন ইনজুরি হচ্ছে, ব্রেন ফুলে ফেঁপে যায়, প্রেসার বেড়ে যায়। এটা অত্যন্ত ক্ষতিকারক। এটা যাতে না হয়, এজন্য নিউরো সার্জনরা যারা ছিল ডা. জাহিদ রায়হান ও তার টিমরা ব্রেনের খুলিটা বড় করে খুলে দিয়েছে, যাতে প্রেসার না বাড়ে।
তিনি বলেন, কিছু রক্তক্ষরণ হচ্ছিল নাক ও গলা দিয়ে। সেটা নাক গলার চিকিৎসকরা ঠিক করে দিয়েছে। আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত ছিল তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার। কিন্তু পরিবারের পক্ষ থেকে চাচ্ছে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যেতে। আমরা এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করে সেখানে পাঠিয়ে দিয়েছি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com