মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে: ট্রাম্প

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন সংবাদটি দেখেছেন
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ বিশ্বকে নতুন করে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) স্থানীয় সময় হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, কেবল গত এক মাসেই দুই পক্ষের লড়াইয়ে প্রায় ২৫ হাজার সেনার প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে তিনি দ্রুত হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান। তার ভাষায়, “আমি চাই এই রক্তপাত থামুক। আমরা সহিংসতা বন্ধে কঠোর পরিশ্রম করছি।”

ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে ট্রাম্প আরও বলেন, “এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে, তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে। সবাই এমন এক বিপজ্জনক খেলায় মেতে আছে যা শেষ পর্যন্ত বৈশ্বিক যুদ্ধ ডেকে আনতে পারে। আমরা এমন পরিস্থিতি কোনোভাবেই চাই না।”

রাশিয়া–ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এর বৈশ্বিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com