মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

২০২৫ সালে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সাফল্য কী— কিম জং উন

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

২০২৫ সালে দেশের অন্যতম বড় অর্জন হিসেবে বিদেশে উত্তর কোরীয় সেনা মোতায়েনকে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বৈঠকে তিনি এ মূল্যায়ন তুলে ধরেন। খবর কেসিএনএ।

বৈঠকে কিম বলেন, “গত বছর থেকে এ বছরের পুরোটা সময়জুড়ে আমাদের বহু সেনা দেশের বাইরে গিয়ে উত্তর কোরিয়ার সেনাবাহিনীর সাহস, দক্ষতা ও পেশাদারিত্বের উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছে। এটিই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন।”

উত্তর কোরিয়া ২০২৪ এবং ২০২৫ সালের বিভিন্ন সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে সহায়তা দিতে ইউক্রেনমুখী সেনা পাঠায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার উল্লেখ করা হয়েছে। কিমের বক্তব্যেও সেই ইঙ্গিত পাওয়া গেছে।

এর আগে কিম জং উন ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। সেই চুক্তির ধারাবাহিকতাতেই উত্তর কোরিয়া রুশ বাহিনীকে সৈন্য ও অস্ত্র সরবরাহ করেছে বলে জানা যায়।

সূত্র: রয়টার্স

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com