মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ জন সংবাদটি দেখেছেন
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না আজ

বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য আজ শনিবার রংপুর নগরীর বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জানিয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২, রংপুর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ ডিসেম্বর শনিবার কটকিপাড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংরক্ষণ কাজ সম্পন্ন করা হবে। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রয়েছে— রংপুর ক্যান্টনমেন্ট, রংপুর মেডিকেল কলেজ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা কারাগার, বিজিবি ও বিডিআর এলাকা, জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউজ, জজ কোর্ট, ধাপ, লালকুটি, টার্মিনাল, চেকপোস্ট, ইসলামবাগ, আইডিয়াল মোড়, শ্যামলী লেন, কটকিপাড়া, আর কে রোড, কেরানীপাড়া ও মুন্সিপাড়াসহ আশপাশের এলাকাগুলো।

নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছে।

বিজ্ঞপ্তিতে নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মো. আব্দুল মতিন স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তির তারিখ ৯ ডিসেম্বর ২০২৫।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com