শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা ভয়াবহ ট্যাকলে গুরুতর চোট, স্ট্রেচারে মাঠ ছাড়লেন কানাডার ইসমাইল কোনে জাল শিক্ষক নিবন্ধন সনদের অভিযোগ, তারাগঞ্জ মাদ্রাসায় নতুন বিতর্ক রৌমারী সীমান্তে ৯৬ ঘণ্টা পর উদ্ধার একই পরিবারের ৪ সদস্য, শূন্যরেখায় এখনও ৫ জন পরিমনি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন দিনাজপুরে অটোরাইস মিল মালিকের পায়ের রগ কাটা মরদেহ, হত্যার অভিযোগ গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত, পারিবারিক কলহে মর্মান্তিক ঘটনা মোটরসাইকেল দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, ভক্তদের দিলেন সতর্কবার্তা

এমপিদের অনিয়মে স্পিকার ও ইসি যৌথ তদন্ত করতে পারবে

  • সবশেষ আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩ জন সংবাদটি দেখেছেন

সংসদ সদস্যরা (এমপি) যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশন (ইসি) যৌথভাবে অথবা আলাদাভাবে তদন্তের উদ্যোগ নিতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনার বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এলে স্পিকার নিজ ক্ষমতাবলে বিষয়টি যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠাতে পারবেন। এত দিন বাংলাদেশে এ ধরনের প্রক্রিয়ার চর্চা ছিল না। তবে সংশোধিত আইনে এই সুযোগ যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, সংশোধিত আইনে এটিও বলা হয়েছে—কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ এলে নির্বাচন কমিশন চাইলে স্বপ্রণোদিত হয়েও তদন্ত শুরু করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংসদ সদস্য তার পদ হারাতে পারেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com