সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি বলেন, “বর্তমানে আমি ডিবি হেফাজতে আছি।”
এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। কিছু নির্দিষ্ট বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত কমিশনার বলেন, “স্পেসিফিক কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে। বাকি তথ্য ডিএমপি মিডিয়া সেন্টার থেকে জানানো হবে।”
সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডির একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।