মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

হুন্ডির মাধ্যমে বাংলাদেশের ১৭লাখ টাকা পাচার

সীমান্তে ২ ভারতীয় নারী আটক

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ জন সংবাদটি দেখেছেন

বেনাপোল চেকপোস্টে অভিযান চালিয়ে ১৭ লাখ টাকার হুন্ডির অর্থ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় ভারতীয় নাগরিক দুই নারীকে আটক করা হয়েছে।

কাস্টমস সূত্র জানায়, ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে বাংলাদেশে প্রবেশের পর সন্দেহজনক আচরণের কারণে ওই দুই নারীর ব্যাগ স্ক্যানিং করা হয়। এ সময় তাদের ব্যাগ থেকে বাংলাদেশি ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়, যা বৈধভাবে বহনের কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

আটকরা হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা রিনা বৈদ্য ও মুক্তি শাহাজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, সামান্য পারিশ্রমিকের বিনিময়ে ওই অর্থ বাংলাদেশে পাচারের দায়িত্ব নিয়েছিলেন। তাদের দাবি, এই কাজের জন্য প্রত্যেকে মাত্র এক হাজার টাকা করে পাওয়ার কথা ছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, উদ্ধার করা অর্থ সীমান্ত দিয়ে অবৈধ হুন্ডি লেনদেনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com