শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

হাজারীবাগে নারী হোস্টেল থেকে এনসিপি নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্ক:

রাজধানীর হাজারীবাগে একটি নারী হোস্টেল থেকে এনসিপির ধানমন্ডি শাখার নারী নেত্রী জান্নাত আরা রুমী (৩২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (আজ) সকালে জিগাতলা এলাকার জান্নাত নারী হোস্টেলের পাঁচতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। তিনি জানান, মৃত জান্নাত আরা রুমীর বাবা মো. জাকির হোসেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি এনসিপির ধানমন্ডি শাখার একজন নারী নেত্রী ছিলেন।

এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি (অপারেশন) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com