শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী আবারও ভোটের মাঠে

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর–আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন আনোয়ারা ইসলাম রানী। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ‘ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থা’র সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও উন্নয়নে কাজ করে আসছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার জন্য তিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ।

মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রানী বলেন, জনগণের ভালোবাসা ও উৎসাহই তাকে নির্বাচনে আসার সাহস দিয়েছে। তিনি বলেন, “আমি কোনো দলের ছায়ায় নয়, মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই নির্বাচনে এসেছি। সুবিধাভোগী হতে নয়, মানুষের হয়ে কথা বলতেই আমার এই পথচলা।”

তিনি আরও বলেন, সংসার বা ব্যক্তিগত পিছুটান না থাকায় নিজের সময় ও শক্তি তিনি পুরোপুরি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে ব্যয় করতে চান। তার ভাষায়, এটি শুধু ব্যক্তিগত লড়াই নয়; এটি প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য একটি মানবিক আন্দোলন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, কর্মহীন যুবক-যুবতীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তার অগ্রাধিকার। “এই নির্বাচন তরুণদের। একটি ভোট ভয়ের রাজনীতির অবসান ঘটাতে পারে এবং মানবিক পরিবর্তনের সূচনা করতে পারে,”—বলেন তিনি।

মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী জানান, বুধবার বিকেল পর্যন্ত রংপুর অঞ্চলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একমাত্র আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

উল্লেখ্য, আনোয়ারা ইসলাম রানী এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে প্রথম তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি ২৩ হাজার ৩৩৯ ভোট পেয়েছিলেন।

রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসনে এবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com