বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

শহীদ শরিফ ওসমান হাদির নামে হলের নামফলক পরিবর্তন

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ জন সংবাদটি দেখেছেন

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির নামে একটি আবাসিক হলের নামফলক পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার ভোররাতে হলের প্রবেশপথে নতুন নামফলক স্থাপন করা হয়। এতে হলটির নাম হিসেবে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা দেখা যায়। নামফলক পরিবর্তনের সময় কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, এর আগে হলের নাম পরিবর্তনের দাবিতে তারা গণস্বাক্ষর সংগ্রহ করে পরপর দুইবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিলেন। তবে প্রশাসনিকভাবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ ও হতাশা তৈরি হয় শিক্ষার্থীদের মধ্যে।

তাদের ভাষ্য, শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড ক্যাম্পাসের শিক্ষার্থীদের গভীরভাবে আলোড়িত করেছে। তারা মনে করেন, এই আত্মত্যাগ কেবল ব্যক্তিগত নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই কারণেই হলটির নাম শহীদ হাদির নামে নামকরণের দাবি জোরালো হয়।

এক শিক্ষার্থী বলেন, “শহীদ হাদির নামে হলের নামকরণ আমাদের কাছে সম্মান ও দায়বদ্ধতার বিষয়। আমরা এমন কোনো স্থাপনায় থাকতে চাই না, যার নাম নিয়ে আমাদের নৈতিক আপত্তি রয়েছে।”

শিক্ষার্থীরা আরও বলেন, তারা এই উদ্যোগ নিয়েছেন শান্তিপূর্ণ ও প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন দ্রুত এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু হয়। তার মৃত্যুতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোক, স্মরণ এবং প্রতিবাদের নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com