বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে রংপুরে বিক্ষোভ, লাঙ্গল প্রতীক ভাঙচুর

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর একটি স্থানে লাঙ্গল প্রতীক ভাঙচুর করে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এতে জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড়, লালবাগ ও কলেজ রোড হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইনকিলাব মঞ্চ, জুলাই আন্দোলনকারী এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

সমাবেশে বেরোবি শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় বলেন, শরীফ ওসমান হাদি দেশের সার্বভৌমত্ব ও জনগণের রাজনীতির পক্ষে কথা বলেছেন। তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি।

বক্তব্য দেন জুলাই আন্দোলনের শিক্ষার্থী রহমত আলী ও কারমাইকেল কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান। তারা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশ শেষে মিছিল নিয়ে ফেরার পথে নগরীর খামার এলাকার মেয়র মোড়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঙ্গল প্রতীক ভাঙচুর করে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে ছিল বলে জানা গেছে।

এদিকে, রাত ১২টার দিকে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগর কমিটির উদ্যোগে নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয় থেকে একটি পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদির স্মরণে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) রংপুরে শোক র‍্যালি ও গায়েবানা জানাজার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকেল তিনটায় টাউন হল চত্বর থেকে রংপুর প্রেসক্লাব পর্যন্ত শোক র‍্যালি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com