রংপুর–৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলাম মনোনয়নপত্র উত্তোলনের আগে শহীদ আবু সাঈদের সমাধিস্থলে কবর জিয়ারত করেছেন। পাশাপাশি তিনি শহীদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার বাবা-মায়ের দোয়া নেন।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পীরগঞ্জ উপজেলার বাবনপুর এলাকায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন সাইফুল ইসলাম। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।
সাইফুল ইসলাম বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের আদর্শ ও ত্যাগ থেকেই রাজনীতিতে নৈতিকতা ও দায়বদ্ধতার শিক্ষা নিতে হবে।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।