শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত থাকবে।  শনিবার (২০ ডিসেম্বর) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করে ভিসা কেন্দ্র পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সময়ে ঘোষণা দেওয়া হবে। এর আগে গত বুধবার (১৮ ডিসেম্বর) নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সেদিন দুপুর ২টা থেকে ভিসা সেবা স্থগিত করা হয়।ওই দিন বিকেল ৩টার দিকে ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচির ডাক দেয় একটি বিক্ষুব্ধ অংশ। তারা শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের ফেরত দেওয়াসহ বিভিন্ন দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের উদ্দেশে পদযাত্রা শুরু করেন। তবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা প্রকাশ এবং কূটনৈতিক কর্মীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ পদযাত্রাটি বাড্ডা এলাকায় আটকে দেয়। পরদিন বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে যমুনা ফিউচার পার্কে আইভ্যাক-জেএফপির নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হয়।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com