শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা

দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণা, কাল সংবাদ সম্মেলন করবে ইনকিলাব মঞ্চ

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

ইনকিলাব মঞ্চের ঘোষিত দুই দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে সংগঠনটি। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে।রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ঘোষিত দুই দফা দাবির একটিও এখনো মানা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি বলেও অভিযোগ করা হয়। এছাড়া শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে তুচ্ছভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে সংগঠনটি জানায়, দাবি পূরণে ব্যর্থ হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে।এর আগে ইনকিলাব মঞ্চ হুঁশিয়ারি দেয়, দাবি বাস্তবায়ন না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com