শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাজিলকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে স্কটল্যান্ড-মরক্কো ম্যাচ পদ্মা সেতুর মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী এ্যানি তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা

প্রথম আলো–ডেইলি স্টার কার্যালয়ে হামলায় গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত জামায়াত নেতার

  • সবশেষ আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর ষড়যন্ত্র জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভণ্ডুল ও প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের পরিকল্পিত চক্রান্ত চলছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও–এ আয়োজিত এক প্রতিবাদ সভায় সংহতি জানাতে এসে এসব কথা বলেন জামায়াতের এই নেতা। ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন। সভা শেষে তারা প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের সড়কে মানববন্ধন করেন।  এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যম আমাদের সবার অস্তিত্বের সঙ্গে জড়িত। কোনো অবস্থাতেই এর ওপর হামলা গ্রহণযোগ্য নয়। এটি এখানেই শেষ হওয়া উচিত।” তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব অনেক বেশি হলেও তারা আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো কী ভূমিকা রেখেছে, তা খতিয়ে দেখা জরুরি। পতিত স্বৈরাচারের শক্তি এখনো সক্রিয় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।জামায়াতের এই নেতা বলেন, হামলার সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনতে হবে। শুধু রাজনৈতিক আলোচনা করলেই চলবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো–এর কার্যালয়ে পরিকল্পিত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের একটি অংশ পুড়ে যায়। একই রাতে ডেইলি স্টার–এর কার্যালয়েও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংহতি জানাতে ডেইলি স্টার কার্যালয়ে গেলে সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর–কে হেনস্তা করা হয়। এই ঘটনাকে ‘গণমাধ্যমের জন্য কালো দিন’ আখ্যা দিয়ে দেশ-বিদেশে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, এটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যমের ওপর সরাসরি হামলার শামিল।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com